ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা রাজশাহী: অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞদের সম্পূর্ণ গাইড

হার্ট ফাউন্ডেশন রাজশাহী

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সংক্ষিপ্ত পরিচিতি

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য হৃদরোগ চিকিৎসা কেন্দ্র। ন্যাশনাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আদলে রাজশাহীতে ১৯৮৪ সালে কিছু বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। শুরুতে এর কার্যক্রম রাজশাহী মহানগরীর মনিবাজার এলাকায় পরিচালিত হতো।

পরবর্তীতে রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মোঃ আব্দুল খালেক ১৯৯২ সালে মহানগরীর কেন্দ্রস্থল লক্ষীপুরের ‘বাকির মোড়ে’ প্রায় ৩১.৪৫ শতক জমি দান করেন। এরপর ১৯৯৪ সাল থেকে প্রতিষ্ঠানটি নিজস্ব জায়গা থেকে পূর্ণাঙ্গভাবে হৃদরোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধমূলক সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসা নয়, বরং হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও জনসচেতনতামূলক পরামর্শ কার্যক্রম পরিচালনা করছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (PPP) “এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী” প্রকল্পের আওতায় ইতিমধ্যেই একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ভবনটিতে রয়েছে—

  • ১টি আধুনিক ক্যাথল্যাব,
  • ৮টি আইসিইউ (ICU) বেড,
  • ১০টি সিসিইউ (CCU) বেড,
  • ৬টি এইচডিইউ (HDU) বেড,
  • ৬টি পিসিসিইউ (PCCU) বেড,
  • ৬টি সাধারণ ওয়ার্ডে মোট ৫৩টি জেনারেল বেড,
  • ১৭টি কেবিন, এবং
  • একটি ইমারজেন্সি বিভাগ।

এছাড়াও শীঘ্রই এসব ইউনিটে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হবে। এর ফলে রাজশাহীসহ উত্তরবঙ্গের ধনী, দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী সবাই উন্নত হৃদরোগ চিকিৎসা সেবা পাবে।

এই ফাউন্ডেশনে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগ নির্ণয় থেকে শুরু করে সার্জারি ও পরবর্তী পরিচর্যা পর্যন্ত সর্বোচ্চ যত্নে সেবা প্রদান করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রতিষ্ঠার উদ্দেশ্য

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো রাজশাহী বিভাগ ও আশেপাশের মানুষের হৃদরোগ ও হার্ট সম্পর্কিত যাবতীয় রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা।  সে সঙ্গে চিকিৎসক, সেবিকা এবং প্যারামেডিকদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত যা একটি বেসরকারি স্বাস্থ্য সেবা সংগঠন। বেসরকারি পর্যায়ে এটি একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কেবল হৃদরোগের সেবা নয়, হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সামাজিক বিভিন্ন কার্যক্রমেও অংশ নিয়ে থাকে। 

এর প্রধান উদ্দেশ্য সমূহঃ 

  • রোগী সেবা প্রদান: হৃদরোগ এবং রক্তসংবহন সংক্রান্ত অসুস্থতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করা। 
  • গবেষণা ও প্রতিরোধ: হৃদরোগের কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা সংক্রান্ত গবেষণা পরিচালনা করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। 
  • প্রশিক্ষণ প্রদান: চিকিৎসক, সেবিকা, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ও প্যারামেডিকদের প্রশিক্ষণ দেওয়া।
  • জনসচেতনতা বৃদ্ধি: হৃদরোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা। 
  • সমন্বিত স্বাস্থ্যসেবা: প্রান্তিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের সকল ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মূল লক্ষ্য 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিলো, যখন হৃদরোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছিলো এবং রোগের কারণ গুলো বুঝা যাচ্ছিলো না।  এর মূল লক্ষ্য গুলোঃ 

  • হৃদরোগ প্রতিরোধ করা, 
  • আক্রান্তদের দীর্ঘ, পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করা এবং 
  • এই লক্ষ্যগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় গবেষণার জন্য অর্থায়ন করা।

পরে হৃদরোগ সম্পর্কে জানা, প্রতিরোধ, চিকিৎসা এবং পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হয়েছে। কিন্তু অগ্রগতি সত্ত্বেও, হৃদরোগচ, মৃত্যু এবং অক্ষমতার প্রধান কারণ হিসেবে রয়ে গেছে, যা আমাদের সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিতদের উপর সমান প্রভাব ফেলে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চলমান সেবা সমূহ

  • খ্যাতনামা হৃদরোগ, মেডিসিন ও ইউরোলজি চিকিৎসক প্রতিদিন বিকাল ৫টা হতে রোগী দেখেন।
  • বর্হিবিভাগে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র ১০০ টাকায় সব ধরণের রোগী দেখা হয় ( বহির্বিভাগ সার্ভিস)।
  • প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মাত্র ১০০ টাকায় রোগী দেখা হয়।
  • অতিস্বল্প ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
  • গরীব ও দুস্থ রোগীদের জন্য বিশেষ সহায়তায় চিকিৎসা সেবা দেওয়া হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা রাজশাহী

১। ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার

এমবিবিএস (রামেক),বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন), এমএসিসি (আমেরিকা)

এক্স কনসালটেন্ট, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা।

ক্লিনিক্যাল ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট

২। অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিন

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি) হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ , রাজশাহী

৩। অধ্যাপক ডাঃ শাহাদৎ হোসেন রওশন

এমবিবিএস ডি-কার্ড(ডি.ইউ) হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী

৪। ডাঃ নিশীথ কুমার মজুমদার

এমবিবিএস; এমসিপিএস,মেডিসিন,এমডি (কার্ডিওলজি) হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ প্রাক্তন অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,রাজশাহী

৫। ডাঃ ইমদাদুল হক

এমবিবিএস, ডি কার্ড (ডি, ইউ) দিল্লী, মুম্বাই, সিঙ্গাপুর, মালেশিয়া, জার্মানী ও লন্ডন হতে (ট্রেনিং প্রাপ্ত) হৃদরোগ, উচ্চরক্তচাপ, বাতজ্বর বিশেষজ্ঞ এক্স কার্ডিওলজিষ্ট, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল ঢাকা

৬। ডাঃ জাহিদুস সাঈদ

এমবিবিএস, এমডি-কার্ড হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,রাজশাহী

৭। ডাঃ মোল্লা মোঃ ইফতেখার হোসেন

এমবিবিএস(ডিএমসি)এমডি(কার্ডিওলজি) হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,রাজশাহী

মেইল লিস্টে যুক্ত হোন

Subscription Form

সার্চ করুন

আরোও পড়তে পারেন!

শেয়ার করুন:

চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রুম নং- ৩২৭, ৩য় তলা, ভবন-২
শেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।

ম্যাপ লোকেশন