ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসায় এক উজ্জ্বল নাম ডা. মোঃ রাকিবুল হাসান তুষার। তিনি একজন অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল হৃদরোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট), যিনি বর্তমানে BCS স্বাস্থ্য ক্যাডারে কর্মরত আছেন এবং দীর্ঘদিন ধরে রোগীদের হৃদরোগ সংক্রান্ত জটিল সমস্যার উন্নত চিকিৎসা দিয়ে আসছেন।
ডা. তুষার শুধু একজন ডাক্তার নন, তিনি একজন সহানুভূতিশীল চিকিৎসক, যিনি প্রতিটি রোগীকে সময় দিয়ে মনোযোগ সহকারে শোনেন এবং রোগের যথাযথ কারণ ও চিকিৎসা নির্ধারণ করেন।
ডা. রাকিবুল হাসান তুষার তার চিকিৎসাশাস্ত্রের শিক্ষা রাজশাহী শহর থেকেই শুরু করেন এবং পরবর্তীতে ঢাকায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাঁর শিক্ষাগত ইতিহাস:
MD (Cardiology) – National Heart Foundation Hospital & Research Institute (NHFH & RI)
MBBS – রাজশাহী মেডিকেল কলেজ
এইচ.এস.সি – নিউ গভ. ডিগ্রি কলেজ (NGDC), রাজশাহী
এস.এস.সি – দারুশা উচ্চ বিদ্যালয়, রাজশাহী
চিকিৎসা ক্ষেত্রে তাঁর কর্মজীবন শুরু হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নশিপ দিয়ে। এরপর তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছেন নিজেকে।
কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, BCS Health
হৃদরোগ বিশেষজ্ঞ, National Heart Foundation Hospital & Research Institute
প্রাক্তন কনসালট্যান্ট, Labaid Cardiac Hospital
ইন্টার্ন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ডা. তুষার হৃদরোগের বিভিন্ন জটিলতা নির্ণয় ও চিকিৎসায় দক্ষ। নিচের সমস্যা গুলোতে তিনি বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করেন:
উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন)
অনিয়মিত হৃৎস্পন্দন (এরিদমিয়া)
বুক ধড়ফড় করা বা পালপিটেশন
বাতজ্বর ও রিউম্যাটিক হার্ট ডিজিজ
হৃদপিণ্ডে ব্লকেজ ও ডিভাইস প্রতিস্থাপন (স্টেন্ট, পেসমেকার)
জন্মগত হৃদরোগ (হার্টে ছিদ্র, ভাল্ব বা মাংসপেশির ত্রুটি)
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা ডা. তুষারের চিকিৎসা নিতে আসেন শুধু তার দক্ষতার কারণে নয়, বরং তার সহানুভূতিশীল আচরণ, রোগীকে সময় দেওয়ার মানসিকতা এবং রোগের গভীর বিশ্লেষণ করে উপযুক্ত চিকিৎসা দেওয়ার কারণেই। তিনি বিশ্বাস করেন – “একজন ভালো ডাক্তার শুধু রোগ নয়, রোগীকেও বোঝেন।”
রুম নং- ৩২৭, ৩য় তলা, ভবন-২
শেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।