রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ও সেবা বিবরণ

Dr Rakibul Hassan Tushar

হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী পপুলার

রাজশাহী অঞ্চলের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড অন্যতম। হৃদরোগ সহ অন্যান্য সমস্যায় আধুনিক চিকিৎসা সুবিধা ও মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই রোগীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ সহ, দক্ষ টেকনিশিয়ান এবং সর্বাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সমন্বয়ে তারা সঠিক রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

  • পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীতে রোগীরা এক ছাদের নিচে পেয়ে থাকেন সম্পূর্ণ চিকিৎসা সেবা। 
  • এখানে রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি সহ সকল প্রকার প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সম্পন্ন করা হয়। 
  • পাশাপাশি বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীরা পান নির্ভরযোগ্য চিকিৎসা পরামর্শ। 
  • এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ, যা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার বেছে নিবেন?

  1. সঠিক সময়ে দ্রুত রিপোর্ট প্রদান এবং সর্বোচ্চ মান নিশ্চিত।
  2. চিকিৎসা সেবায় অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ডাক্তার ও স্টাফ।
  3. অত্যাধুনিক যন্ত্রপাতি এবং নির্ভুল পরীক্ষার সুবিধা।

হৃদরোগ ও হৃদরোগ বিশেষজ্ঞ 

হৃদরোগ বিশ্বজুড়ে একটি বিরাট ও মারাত্নক সমস্যা যা বিশ্বব্যাপী মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ। আমাদের বাংলাদেশেও এই হৃদরোগের সমস্যা প্রকট। একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় ৩৪% মানুষ এই এই রোগে মৃত্যুবরণ করেন। 

হৃদরোগ হলো  হৃৎপিণ্ড ও রক্তনালীর সাথে সম্পর্কিত বিভিন্ন রোগের একটি সম্মিলিত নাম। এই রোগ হৃৎপিণ্ড এবং রক্তনালীকে প্রভাবিত করে, যার ফলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে। 

অন্যদিকে, হৃদরোগ বিশেষজ্ঞ হলেন  একজন এমন বিশেষজ্ঞ যিনি হৃদরোগ এবং হৃদযন্ত্রের সমস্যা নির্ণয় ও চিকিৎসায় বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞরা করোনারি ধমনী রোগ, হার্ট ফেইলিউর, ভালভুলার হার্ট ডিজিজ এবং জন্মগত হার্টের ত্রুটিসহ বিভিন্ন হৃদরোগ বা কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসা করেন। 

হৃদরোগের লক্ষণসমূহ
হৃদরোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজের লক্ষণগুলো রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে কিছু সাধারণ উপসর্গ রয়েছে, যেগুলো আগে থেকেই জানা থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব।

  1. সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা, যা অনেক সময় বুকের মাঝখান থেকে শুরু হয়ে বাম দিকের কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ে। গুরুতর অবস্থায় রোগী অজ্ঞানও হয়ে যেতে পারেন, যা হার্টের জন্য বিপজ্জনক সংকেত।
  1. এছাড়াও অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও অবসাদ অনুভব করা হৃদরোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি। সামান্য পরিশ্রমেই বুক ধড়ফড়, অস্বস্তি বা চাপ অনুভূত হতে পারে। কখনও কখনও এই ব্যথা বুকের পাশাপাশি বাম হাত, ঘাড় বা পিঠে ছড়িয়ে যায়।
  1. আরও কিছু উপসর্গের মধ্যে রয়েছে মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট, পায়ে ফোলা, ঘন ঘন প্রস্রাব, অনিয়মিত হার্টবিট এবং ত্বকের রঙ পরিবর্তন। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বনামধন্য এবং অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞস্ব ডাক্তার

১. ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার

এমবিবিএস (রামেক)

বিসিএস (স্বাস্থ্য)

এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন)

এমএসিসি (আমেরিকা)

এক্স কনসালটেন্ট ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা।

ক্লিনিক্যাল ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট

২. ডা: মো: রইস উদ্দীন

এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন),
এমডি(কার্ডিওলজী)
WHO ফেলো ইন্টারভেনশনাল কার্ডিওলজি মালয়েশিয়া, মাদ্রাজ, কোচিন-ভারত
হৃদরোগ বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ
রাজশাহী, মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।

৩. ডাঃ মোঃ এম. এ. খালেক

এম.বি.বি.এস, এম.সি.পি.এস (মেডিসিন),
ডি-কার্ড, এম.ডি(কার্ড)
সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
সহযোগী অধ্যাপক(অবঃ) কার্ডিওলজী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী

৪. ডা: রাজেশ কুমার ঘোষ

এমবিবিএস, বিসিএস, এমডি(কার্ডিওলজি)

হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ)

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী

৫. ডা: মোল্লা মো: ইফতেখার হোসেন

এমবিবিএস, ( ডিএমসি ), এমডি ( কার্ডিওলজী)
ট্রেইন্ড ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজী ( কে আই এম এস হসপিটাল, হাইদ্রাবাদ, ইন্ডিয়া )
হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ( কার্ডিওলজী বিভাগ )
মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী।

৬. ডাঃ নিশিত কুমার মজুমদার

এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন),
এমডি (কার্ডিওলজি)
সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

৭. ডা: মো: রকিবুল হাসান রাশেদ

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (কার্ডিলজী,বিএসএমএমইউ),
এমএসিপি(আমেরিকা)
কনসালটেন্ট, হৃদরোগ বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী পপুলারঃহৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাকিবুল হাসান তুষার

ডা. রাকিবুল হাসান তুষার স্যার এমবিবিএস (রামেক), বিসিএস (স্বাস্থ্য) সম্পন্ন করার পর হার্ট ফাউন্ডেশন থেকে এমডি (কার্ডিওলজি) এবং আমেরিকা থেকে MSCC ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এক্স-কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশের অন্যতম সেরা হার্ট সেন্টার। চিকিৎসা ক্ষেত্রে তাঁর কর্মজীবন শুরু হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নশিপ দিয়ে। এরপর তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছেন নিজেকে।

  • কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, BCS Health 
  • হৃদরোগ বিশেষজ্ঞ, National Heart Foundation Hospital & Research Institute 
  • প্রাক্তন কনসালট্যান্ট, Labaid Cardiac Hospital 
  •  ইন্টার্ন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

ডা. তুষার হৃদরোগের বিভিন্ন জটিলতা নির্ণয় ও চিকিৎসায় দক্ষ। নিচের সমস্যা গুলোতে তিনি বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করেন:

  • উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন)
  • অনিয়মিত হৃৎস্পন্দন (এরিদমিয়া)
  • বুক ধড়ফড় করা বা পালপিটেশন
  • বাতজ্বর ও রিউম্যাটিক হার্ট ডিজিজ
  • হৃদপিণ্ডে ব্লকেজ ও ডিভাইস প্রতিস্থাপন (স্টেন্ট, পেসমেকার)
  • জন্মগত হৃদরোগ (হার্টে ছিদ্র, ভাল্ব বা মাংসপেশির ত্রুটি)

চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রুম নং- ৩২৭, ৩য় তলা, ভবন-২
শেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।

মোবাইলঃ 01978-040842

মেইল লিস্টে যুক্ত হোন

Subscription Form

সার্চ করুন

আরোও পড়তে পারেন!

শেয়ার করুন:

চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রুম নং- ৩২৭, ৩য় তলা, ভবন-২
শেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী
প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রী ৮টা।

ম্যাপ লোকেশন